মিলনছড়ি : সৌন্দর্যের লীলাভূমি ডাকে অবিরত হাত বাড়িয়ে

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চিম্বুক যাওয়ার পথে পর্যটকদের অন্যতম আকর্ষনের স্থান মিলনছড়ি


পাহাড়ের এক নৈসর্গিক রুপে বান্দরবানের মিলনছড়ি। ছবি : ভ্রমণ ইনফো

বান্দরবান থেকে ঠিক তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে পর্যটকদের অন্যতম আকর্ষনের স্থান মিলনছড়ি। শৈলপ্রপাত বা চিম্বুক যাওয়ার পথে পরে জায়গাটি। এই জায়গাটিতে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের মুগ্ধতা। যদি আপনি পাহাড়কে একটু ভিন্নভাবে উপভোগ করতে চান তাহলে আপনার গন্তব্যস্থল হতে পারে মিলনছড়ি।

বান্দরবানের মিলনছড়ি হিলসাইড রিসোর্ট। ছবি : সংগৃহীত

সৌন্দর্যের এক অপার লীলাভূমি বান্দরবানের মিলনছড়ি। বান্দরবান ভ্রমণে গিয়েছে কিন্তু মিলনছড়ি যায়নি এমনটা হলে ভ্রমণটা আংশিকভাবে অপূর্ণই থেকে যাবে। পাহাড়ের এক নৈসর্গিক রুপে যেন তৈরি এই মিলনছড়ি। পাহাড়ে যাবেন আর গাছপালার সৌন্দর্যে অভিভূত হবেননা এমন কি হতে পারে? না, এই দিক থেকে মিলনছড়িও পিছিয়ে নেই। সবুজের সমারহে সজ্জিত করেছে নিজেকে। পাখির কলকাকলি কিংবা পাহাড়ের ঝিঁ ঝিঁ পোকার ঝিরিঝিরি ডাক সবই যেন পাহাড়ের সৌন্দর্যকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে। মেঘের স্বর্গ এই নৈসর্গিক রাজ্যে আপনি দেখতে পাবেন হরেক রকম পাহাড়ি গাছসহ ফুল। দেখা মিলবে সর্পিল গতিতে আঁকাবাকা বয়ে চলা সাঙ্গু নদী। এই জায়গাটির বিশেষত্বই এটি।

সাঙ্গু নদী। ছবি : সংগৃহীত

 কোথায় থাকবেন : বান্দরবানে পর্যটকদের থাকার জন্য গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট, হোটেল। উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরা যেতে পারে হলিডে ইন রিসোর্ট, হিল সাইড রিসোর্ট, হোটেল রিভার ভিউসহ আরো অনেক। আপনার সাধ্য অনুযায়ী ভাড়ায় খুব সহজেই পেয়ে যাবেন থাকার জায়গা।

যেভাবে যাবেন : ঢাকা থেকে বান্দরবানগামী বাস সার্ভিস রয়েছে। প্রথমেই আপনাকে বান্দরবান যেতে হবে। অথবা চাইলে ঢাকা থেকে  চট্টগ্রাম হয়ে বান্দরবান আসতে পারেন। এক্ষেত্রে  চট্টগ্রাম থেকে বান্দরবানগামী বাস পাবেন। পরবর্তীতে বান্দরবান থেকে চাঁদের গাড়ি, ট্যাক্সিতে মিলনছড়ির উদ্দেশ্যে যেতে পারেন।