আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চলতি মাসে দেশের আকাশে আর উড়বে না কোনো যাত্রীবাহী বিমান


ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত


 বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব)। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক ক্ষুদেবার্তায় বিমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন। জানানো হয়, ‘করোনাভাইরাসের কারণে আমরা আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। যার ফলে এই এপ্রিল মাসে বিমান আর আকাশে উড়বে না।

এর আগে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল বিমান।’ পাশাপাশি ক্যাবের পরিচালক জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঠেকাতে ও সংক্রমণের ব্যপকতা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এর পক্ষ থেকে আরও জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এই নিষেধাজ্ঞা বর্ধিত করা হলো। এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া,  মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ মোট ১৬টি দেশের ক্ষেত্রে কার্যকর হবে। তবে এই সময়ে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

ফ্লাইট বাতিল

এর আগে, গত ২৭শে মার্চ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হয় ২৯শে মার্চ লন্ডন ও ম্যানচেস্টারে বাংলাদেশ বিমানের ফ্লাইট দুটি ছেড়ে যাবে। পরদিন আবার বাংলাদেশে ফিরে আসবে। এরপর টানা সাত দিন বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট কোনো রুটে চলাচল করবে না। অথাৎ সকল রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ থাকবে ৭ এপ্রিল পর্যন্ত। কিন্তু সেটি আবার বাড়িয়ে ১৪ এপ্রিল করা হলো। তবে, চীনের সঙ্গে বাংলাদেশের এখনো ফ্লাইট চলছে। অন্যদিকে বিশেষ চাটার্ড ফ্লাইট চলমান রয়েছে।  

আরো পড়ুন ঃ সালার ডে ইউনি : পৃথিবীর বুকে ঈশ্বরের দর্পণ  

এস এম ইফতেখার মাসুম   এস এম