সিগালে কাটুক দম্পতিদের দারুণ সময়। ছবি : সিগাল হোটেল
সুরক্ষাবিধি মেনে ধীরে ধীরে নতুন করে চালু হচ্ছে সকল হোটেল ও রিসোর্ট। সকলেই দিচ্ছে নানা ধরনের অফার ও প্যাকেজ। আজকের ট্রাভেলবিডি ধারাবাহিকে থাকছে এমনই কিছু হোটেল ও রিসোর্টের তথ্য :
লেকশোর হোটেলস গুলশানে 'রিচার্জ ইওরসেলফ' অফার
সপ্তাহজুড়ে কাজ শেষে নিশ্ছিদ্র আরামের জন্য চলে আসতে পারেন লেকশোর হোটেলেসে। রাজধানীর গুলশান-২-এ অবস্থিত হোটেলটি অফার দিচ্ছে এক রাতে ২ জনের জন্য এক্সিকিউটিভ ডিলাক্স রুম মাত্র ৬,৫০০ টাকায়। সাথে আছে সকালে ২ জনের ব্রেকফাস্ট, রুফটপ পুল, জিম, স্টিম বাথ, ওয়াইফাই ব্যবহারের সুযোগ। যদি আরও মানুষ থাকতে চান তবে প্রতিজনের জন্য বাড়তি ১,০০০ টাকা যুক্ত করতে হবে।
প্যালেস থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুধাবন করার সুযোগ দিচ্ছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। কাপলদের জন্য টাওয়ার ভাড়া করা যাবে ১৮,০০০ টাকায় এবং ভিলা ভাড়া করা যাবে ২২,০০০ টাকায়। শিশুদের জন্য আলাদা কোনো ভাড়া দিতে হবে না। সকল ধরনের সুরক্ষাবিধি মেনে রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই অফারের মধ্যে রয়েছে ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার, ওয়াটার জোন, কিডস জোন, সুইপিং পুল, জিম, সিনেপ্লেক্স, ট্রেকিংসহ আরও অনেক কিছু।
সৌন্দর্য আর আরামের কথা বিবেচনায় রেখে সিগাল হোটেল কক্সবাজার নিয়ে এসেছে দম্পতিদের জন্য হানিমুন প্যাকেজ। মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই প্যাকেজ। এতে থাকছে ৩ দিন ও ২ রাত সিগালে থাকার সুযোগ, এয়ারপোর্ট থেকে নিয়ে আসা ও দিয়ে আসা, প্রতিদিন বাফেট ব্রেকফাস্ট, সুইমিং পুল ব্যবহার, রুমে ফুলসজ্জা, দম্পতিদের জন্য স্পেশাল লাঞ্চ, হানিমুন কেকসহ আরও অনেক কিছু।
ডু সাই রিসোর্ট এন্ড স্পাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার
প্রকৃতির সাথে একাত্ন হয়ে দারুণ কিছু সময় উপভোগ করতে আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পেতে চলে আসতে পারেন ডু সাই রিসোর্ট এন্ড স্পাতে। অফারটি শুরু ১৫,০৪৫ টাকা থেকে। এক রাত থাকলে পরেরদিন থাকার সুযোগসহ অফারের মধ্যে আরও রয়েছে ব্রেকফাস্ট, সুইমিং পুল, ওপেন এয়ার জাকুজি আর ফিটনেস সেন্টারের ব্যবহার, বোটিংসহ ইনডোর-আউটডোর গেমিং এক্টিভিটির সুবিধা, ওয়াইফাই এক্সেস ইত্যাদি।
অফারটি চলবে চলতি মাসজুড়ে।
বিস্তারিত আরও জানতে ডু সাই রিসোর্ট এন্ড স্পা’র ফেসবুক পেইজ https://www.facebook.com/dusairesortnspa এ অথবা 01617 005511/12-15/16 নম্বরে যোগাযোগ করা যাবে।
গ্রেস ২১ স্মার্ট হোটেলে 'নিউ নরমাল' প্যাকেজ :
দারুণ সব প্যাকেজ নিয়ে নতুনভাবে চালু হয়েছে কক্সবাজারের গ্রেস ২১ স্মার্ট হোটেল। সকল সুরক্ষাবিধি মেনে খাবার পরিবেশন শুরু করেছে তারা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সকল কিছু নিয়মিত পাওয়া যাবে এখন থেকে। ২ জনের জন্য প্রতিদিনের অফার (রবি-বৃহস্পতি) এর মূল্য ৩,৩৩৩ টাকা এবং ২ জনের জন্য হলিডে অফার (শুক্র-শনি) এর মূল্য ৪,৪৪৪ টাকা। ২ রাতের জন্য থাকার সুযোগও মিলবে হোটেলে।
বিস্তারিত আরও জানতে গ্রেস ২১ স্মার্ট হোটেলের ফেসবুক পেইজ https://www.facebook.com/hotelgrace21 এ অথবা +88 01700707788, +8801700707790, +88 01700707794, +8801700707777 নম্বরে যোগাযোগ করা যাবে।
ছবি : গ্রেস ২১ স্মার্ট হোটেল
ইউ-এস বাংলা এয়ারলাইন্সে নানা প্যাকেজ
এই মৌসুমে ইউএস বাংলার সাথে প্রিয়জনকে নিয়ে ৩ দিন ২ রাতের পুরো সময় কাটুক দারুণ আনন্দে। তাদের দেয়া নানা প্যাকেজের মধ্যে আছে হোটেল সি প্যালেস মাত্র ১০,৯৯০ টাকায়, হোটেল গ্রেস কক্স মাত্র ১১,৪০০ টাকায়, হোটেল সি প্যালেস (ক্রাউন প্লাজা) মাত্র ১১,৯০০ টাকায়, হোটেল সিগাল মাত্র ১২,২০০ টাকায়, হোটেল লং বিচ মাত্র ১২,৭০০ টাকায়, হোটেল ওসিয়ান প্যারাডাইস ১২,৯০০ টাকায়, হোটেল সাইমুম বিচ ১৩,৫০০ টাকায়, রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা মাত্র ১৪,৭০০ টাকায়।
এখনই লুফে নিন ইউএস বাংলার লোভনীয় অফার। ছবি : ইউএস বাংলা
প্যাকেজের মধ্যে আরও রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকার রিটার্ন টিকিট, ২ জনের জন্য থাকার ব্যবস্থা, বাফেট ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, সুইমিং পুল ও ওয়াইফাই ব্যবহারের সুযোগ। অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই এর সুযোগ রয়েছে।
বিস্তারিত আরও জানতে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের ফেসবুক পেইজ https://www.facebook.com/usbair এ অথবা 09666713605, 01777777800-806 নম্বরে যোগাযোগ করা যাবে।
বি:দ্র:আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।