গ্যালেসিয়া হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড : ছিমছাম পরিবেশে আন্তর্জাতিক মানের হোটেল
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশ-বিদেশের অতিথিদের অন্যতম পছন্দ গ্যালেসিয়া হোটেল
বাহিরের অংশটি সম্পূর্ণই কাচ দিয়ে নির্মিত, গ্যালেসিয়া হোটেল। ছবি : বুকিং ডট কম
ধরন : তিন তারকা হোটেল
অবস্থান : হাউস ৩৯, রোড ২১, ব্লক বি, বনানী, গুলশান, ঢাকা-১২১৩
ইন্টারনেট সুবিধা, পার্কিং থেকে শুরু করে অন সাইট রেস্টুরেন্ট প্রায় সব ধরনের সেবা-সুবিধাই আছে এই গ্যালেসিয়া হোটেল ও রিসোর্ট লিমিটেড এর ব্যবস্থাপনায়। আবাসিক এলাকার পাশাপাশি গুলশান বনানী একটি কূটনৈতিক এলাকাও বটে। তাই সব সময়ই কর্মব্যাস্ততা যেনো লেগেই আছে। দেশ-বিদেশের অতিথিরা তাই যাতায়াত ব্যবস্থার সুবিধা বিবেচনায় বেছে নেয় এই এলাকাটি। আর তাই তো এখানে নির্মাণ করা হয়েছে অনেক হোটেল যার তালিকায় আছে এই গ্যালেসিয়া হোটেল ও রিসোর্টের নামও। গতানুগতিক ধারার নির্মাণ শৈলী নয় বরং আতিথেয়তার পাশাপাশি এই হোটেলের আধুনিক আর আকর্ষণিয় অবকাঠামো অতিথিদের আকৃষ্ট করে। তাহলে এখন জেনে নেই কি কি সেবা সুবিধা আছে অতিথিদের জন্য-
গ্যালেসিয়া হোটেল এন্ড রিসোর্টের সেবা-সুবিধা এক নজড়ে :
- ফ্রি ওয়াইফাই
- ফ্রি পার্কিং
- আউট ডোর ফার্নিচার
- সান টেরেস
- টেরেস
- বাগান
- সুইমিংপুল
- ফিটনেস সেন্টার
- বারবিকিউ
- কিডস ফ্রেন্ডলি বুফে
- চকলেট/কুকিজ, ফল
- অন সাইট কফি হাউস
- রুম ব্রেকফাস্ট
- স্ন্যাকস বার
- রেস্টুরেন্ট
- প্রতিদিন হাউসকিপিং
- লন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
- জুতা পালিশ
- ফ্যাক্স, ফটোকপি
- বিজনেস সেন্টার
- মিটিং, ব্যাঙ্গকুইট হল
- ভি আই পি রুমের ব্যবস্থা
- ব্রাইডাল স্যুইট
- ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
- সিসি টিভি
- স্মোক এলার্ম
- সিকিউরিটি এলার্ম
- অগ্নি নির্বাপক যন্ত্র
- এক্সপ্রেস চেক ইন/চেক আউট
- প্রেইভেট চেক ইন/ চেক আউট
- কারেন্সি এক্সচেঞ্জ
- টিকেট সার্ভিস
- ট্যুর ডেস্ক
- সেফটি ডিপোসিট বক্স
- লিফট
- শীতাতপ নিয়ন্ত্রিত
- লাগেজ স্টোরেজ
- পত্রিকা
- গাড়ি ভাড়া
- হুইলচেয়ারে করে প্রবেশের ব্যবস্থা
- পোষ্য প্রানী গ্রহণযোগ্য নয়।
- হোটেলে চেক ইনের জন্য নূন্যতম কোনো বয়সসীমা নির্ধারিত নেই।
- ১৮ বছর থেকে ব্যক্তিকে হোটেলের সীমানার অভ্যন্তরে প্রাপ্তবয়স্ক হিসেবে গন্য করা হবে।
হোটেলে আগত অতিথিদের খাবার ব্যবস্থা করতে হোটেল আছে একটি অন সাইট রেস্টুরেন্ট। মানসম্মত খাবার পরিবেশন করতে কতৃপক্ষ সর্বদা সজাগ ভূমিকা পালন করে। বুফে ও খাদ্য তালিকা অনুসারে খাবার পরিবেশনের ব্যাবস্থা আছে এই রেস্টুরেন্টে।
[
ছবি : হোটেলস্ কম্বাইন্ড
রুমের ধরন :
- ডিলাক্স রুম
- ডিলাক্স টুইন রুম
- ডিলাক্স কোয়াড্রুপল রুম
- লাক্সারি ট্রিপল রুম
- বাজেট ডাবল রুম
- স্যুইট
https://www.booking.com/hotel/bd/galesia-amp-resort.html
https://www.hotels.com/ho528817/galesia-hotel-resort-ltd-dhaka-bangladesh/
https://www.expedia.com/Dhaka-Hotels-Galesia-Hotel-Resort-Ltd.h11226677.Hotel-Information
https://www.zenhotels.com/rooms/galesia_hotel_resort/
https://www.goibibo.com/hotels/galesia-resort-hotel-in-dhaka-2256983483040781750/
ছবি : বুকিং ডট কম
কিভাবে যাবেন :
বিভিন্ন স্থান থেকে হোটেলে পৌঁছাতে স্থানীয় যানবাহনের সাহায্য নিতে পারেন, আছে রাইড শেয়ারিং এর ব্যবস্থাও। হোটেলে আছে পার্কিং এর ব্যবস্থা, তাই চাইলেই নিজস্ব পরিবহন নিয়ে চলে আসতে পারেন এই হোটেলে। প্রয়োজনে হোটেল কতৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন হোটেলের পিক আপ সার্ভিস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলের দূরত্ব ৫ কিলোমিটার। বাংলাদেশ সচিবালয় থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার, জাতীয় সংসদ ভবন থেকে ৫ কিলোমিটার দূরে হোটেলের অবস্থান।
যোগাযোগ :
মোবাইল : +৮৮০১৭৮৭-৬৭১৮৭৭
ইমেইল : sales@galesia.com
ফেইসবুক : https://www.facebook.com/galesiahotel/